কাশীপুর: ২৪৪ নম্বর কাশীপুর বিধানসভা কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে মাঠে নামলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী শুভদীপ পরামানিক
২৪৪ নম্বর কাশীপুর বিধানসভা কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে মাঠে নামলেন শুভদীপ পরামানিক। কাশীপুর মধ্যবাজারের বাসিন্দা, পেশায় কলকাতা হাইকোর্টের আইনজীবী শুভদীপ রবিবার বিকাল সাড়ে পাঁচটায় কর্মী-সমর্থকদের মালা ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচার শুরু করেন। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, “বিজেপি, তৃণমূল,সিপিএম —সব দলের বিধায়ক দেখেছি, কাশীপুরের জন্য কেউ কাজ করেনি। আমি নির্দল থেকে দেখিয়ে দেব, মানুষের জন্য কা