শারীরিকভাবে ৮০ শতাংশ প্রতিবন্ধী বলে জানানো হচ্ছে ২৮ বছর বয়সি প্রসেনজিৎ দেবনাথকে। তাঁর বাড়ি কাঠালিয়া ব্লকের রবীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের শান্তিপল্লী এলাকায়। প্রয়াত বাবার পর বাড়িতে বিধবা মা ও ছোট ভাইকে নিয়ে অত্যন্ত কষ্টে দিন কাটছে তাঁদের।
পরিবারের দাবি, প্রায় চার বছর আগে হঠাৎ অসুস্থ হয়ে শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে পড়েন প্রসেনজিৎ। আর্থিক অনটনের কারণে তাঁর চিকিৎসাও ঠিকমতো করা সম্ভব হয়নি। সংসারে উপার্জনক্ষম বলতে বর্তমানে তাঁর বিধবা মা। অন্যের বাড়িতে কাজ করে কোনোরকমে সংসার চালাতে হয় তাঁকে