উদয়পুর পৌরপরিষদের ২২ নম্বর ওয়ার্ল্ড এলাকার টাউন সোনামুড়া এলাকায় বেহাল দশা রাস্তা এবং রাস্তার সন্নিকটে ড্রেন। এলাকাবাসী সূত্রে জানা যায় ড্রেনের মধ্যে প্রচন্ড আবর্জনা জমার ফলে জনগণ চলাচলে ব্যাঘাত ঘটছে। শারদীয়ার দুর্গাপুজো উপলক্ষে উদয়পুর পৌর পরিষদের সমস্ত জায়গায় সাফাই অভিযান করা হলেও সেই জায়গায় করা হয়নি বলে অভিযোগ। এই আবর্জনা গুলোকে অন্যত্র নিয়ে ফেলার জন্য অনুরোধ জানিয়েছে পুরো এলাকার জনগণ।
Udaipur, Gomati | Oct 22, 2026