মাতাবাড়ি ব্লকের অধীন খিলপাড়ার নানুয়া দিঘিতে রাতের অন্ধকারে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে। শুক্রবার ভোর চারটা নাগাদ বিষয়টি জানতে পারেন লিজগ্রহীতা কর্তৃপক্ষ। তাঁদের দাবি, প্রায় ১০ থেকে ১২ লক্ষ মাছের পোনা মারা গিয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ৭ থেকে ৮ লক্ষ টাকা। সন্দেহভাজনদের বিরুদ্ধে রাধাকিশোরপুর থানায় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে এই ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
Udaipur, Gomati | Oct 23, 2026