পুরুলিয়া ১: দুই সিভিক ভলেন্টিয়ার কে মারধোরের অভিযোগে গ্রেপ্তার ৩, ধৃতদের কোটে তোলা হলে পুলিশ নিজেদের হেফাজতে নেই
কালীপুজোর চাঁদা আদায়কে কেন্দ্র করে বেপরোয়া জুলুমবাজি রুখতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন দুই সিভিক ভলান্টিয়ার। মঙ্গলবার ভোরের দিকে পুরুলিয়ার ঝালদা শহরের বাসস্ট্যান্ড চত্বরে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এই ঘটনায় দ্রুত পদক্ষেপ করে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়েছে।