✍️৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে দেখা গেল সবুজায়নের এক অনন্য উদ্যোগ। কোথাও সাংসদ, কোথাও বিধায়ক, কোথাও জেলা আদালতের বিচারক,জেলা প্রশাসন আধিকারিকদের আবার কোথাও পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে পরিবেশ রক্ষার বার্তা তুলে ধরলেন।
জেলার নানা প্রান্ত থেকে ধরা পড়েছে গাছ লাগানোর সেই সুন্দর মুহূর্তগুলি। সমাজের বিভিন্ন স্তরের মানুষের অংশগ্রহণে বিশ্ব পরিবেশ দিবস যেন পরিণত হয়েছে এক বৃহত্তর জনআন্দোলনে। আমাদের ক্যামেরায় ধরা পড়া সেই বিশেষ মুহূর্তগুলিই আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। আসুন, সবাই মিলে সবুজ পৃথিবী গড়ার অঙ্গীকার করি। 🌱🌳
#বিশ্ব_পরিবেশ_দিবস #Purulia #EnvironmentDay #TreePlantation #SaveEnvironment #GreenPurulia