জলপাইগুড়ি: জলপাইগুড়িতে নভেম্বর বিপ্লবের বার্ষিকীতে এসইউসিআই জেলা কমিটির প্রতিবাদ সভা
নভেম্বর বিপ্লবের বার্ষিকীতে এসইউসিআই (কমিউনিস্ট) জেলা কমিটি জলপাইগুড়ির সমাজপাড়া মোড়ে প্রতিবাদ সভা করল। কেন্দ্র ও রাজ্যের জনবিরোধী নীতির বিরুদ্ধে শ্রমিক-কৃষকদের ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানানো হয়। সভায় নভেম্বর বিপ্লবের তাৎপর্যও আলোচনা হয়।