নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি রোধ ও বাজারদরের উপর নজরদারি চালাতে শুক্রবার গোপীবল্লভপুর বাজারে অভিযান চালাল গোপীবল্লভপুর থানার পুলিশ ও গোপীবল্লভপুর-১ নম্বর ব্লক প্রশাসনের আধিকারিকরা। এদিন বাজারের বিভিন্ন সবজি, ফল ও ভূষিমাল দোকানে গিয়ে পণ্যের দাম খতিয়ে দেখেন তাঁরা। পাশাপাশি ব্যবসায়ীদের সঠিক দামে সামগ্রী বিক্রির নির্দেশ দেওয়ার পাশাপাশি বেশি দামে পণ্য বিক্রি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়। সাধারণ ক্রেতাদের স্বার্থ রক্ষা ও বাজারে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের বিভিন্ন সচেতনতামূলক বার্তাও দেওয়া হয়।
Gopiballavpur 1, Jhargam | Nov 27, 2026