বিধানসভা নির্বাচনের আগে 'লক্ষী এলো ঘরে' চলচ্চিত্রের মধ্য দিয়ে জনসংযোগ তৃণমূল কংগ্রেসের। রবিবার সন্ধ্যা সাতটা থেকে হাড়োয়া ব্লকের গোপালপুর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব গোপালপুর এক নম্বর পঞ্চায়েতের প্রধান বিশ্বনাথ সাহা এবং হাড়োয়া এক নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দন দাসের উদ্যোগে "লক্ষী এলো ঘরে" চলচ্চিত্রটি গোপালপুর ১ নং অঞ্চলের ২৫৫ নং বুথ এবং ২৫১ নং বুথে, মা বোনদের সামনে উপস্থাপনা করা হয়।