বলরামপুর: বলরামপুর হাটতলা সর্বজনীন মন্ডপে ভক্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হল কুমারী পূজা
মহানবমীর সকালে বলরামপুর হাটতলা সর্বজনীন দুর্গা মণ্ডপে ২৯ বছরের ঐতিহ্য মেনে সাড়ম্বরে কুমারী পূজা সম্পন্ন হলো। বেলা ১১টা থেকে দেড় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই পূজায় ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ অর্জনের উদ্দেশ্যে ষোলো বছরের কম বয়সী কন্যাকে দেবী রূপে আরাধনা করা হয়। ভক্তদের মাঝে ছিল গভীর উচ্ছ্বাস ও আধ্যাত্মিক উদ্দীপনা।