মাটিগাড়া: শিলিগুড়িতে বিজেপি নেতার ভাইয়ের নাম জড়িয়ে ট্রাকচালককে মারধরের অভিযোগ, ২ জন আটক
শিলিগুড়ির তিনবাত্তি মোড়ে ট্রাকচালক অমরেশ কুমারকে আটকে মারধর এবং টাকা দাবির অভিযোগ উঠেছে। ঘটনার সঙ্গে বিজেপি নেতা সুজয় বিশ্বাসের ভাই সঞ্জয় বিশ্বাসের নাম জড়িয়ে পড়েছে। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ইতিমধ্যে ২ জনকে আটক করেছে। তদন্ত চলছে।