মিষ্টি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের স্বাস্থ্যবিধি,পরিচ্ছন্নতা বিষয়ক খাদ্য নিরাপত্তা প্রশিক্ষণ এবং FSSAI লাইসেন্স ও নিবন্ধন বিষয়ক আলোচনা।
বিস্তারিত:
Food Safety Training about Hygiene and Sanitation FSSAI license & registration of Sweet Manufacturing Units.
In presence of DM, Coochbehar, DMDC & OC (Health), Coochbehar and Food Safety Officers, Coochbehar ,
মিষ্টি প্রস্তুতকারক ও বিক্রেতাদের খাদ্য নিরাপত্তা সম্পর্কে সচেতন করার উদ্দেশ্যে প্রশিক্ষণে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, কাঁচামালের নিরাপদ ব্যবহার, উৎপাদনস্থলের পরিচ্ছন্নতা এবং sanitation সম্পর্কে আলোচনা করা হয়।
প্রশিক্ষণের মূল বিষয়সমূহ:
খাদ্য প্রস্তুতকারীদের ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পরিষ্কার পোশাক, হেড কভার ও Apron ব্যবহার করা।খাবার তৈরির আগে ও পরে এবং টয়লেট ব্যবহারের পর সঠিকভাবে হাত ধোয়া।
অসুস্থ বা সংক্রামক রোগে আক্রান্ত কর্মীকে সরাসরি খাদ্য প্রস্তুতির কাজে না রাখা।
দুধ, ছানা, খোয়া, চিনি ও অন্যান্য কাঁচামাল নিরাপদ ও স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণ করা।কাঁচা ও প্রস্তুত খাবারের মধ্যে cross-contamination প্রতিরোধ করা।মিষ্টি তৈরির সরঞ্জাম, পাত্র, কাজের টেবিল ও অন্যান্য খাদ্য-সংস্পর্শকারী স্থান নিয়মিত পরিষ্কার ও স্যানিটাইজ করা।
উৎপাদনস্থলে পোকামাকড় ও ইঁদুর নিয়ন্ত্রণ এবং বর্জ্য যথাযথভাবে অপসারণ করা।
নিরাপদ ও পরীক্ষিত জল ব্যবহার করা এবং পানীয় জলের পাত্র পরিষ্কার রাখা।
প্রস্তুত মিষ্টি ঢেকে রাখা এবং উপযুক্ত তাপমাত্রায় সংরক্ষণ করা।অনুমোদিত খাদ্য সংযোজক ও রং নির্ধারিত সীমার মধ্যে ব্যবহার করা এবং অননুমোদিত রং/রাসায়নিক ব্যবহার না করা।পরিষ্কার-পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও সুশৃঙ্খল পরিবেশে মিষ্টি উৎপাদনের মাধ্যমে ভোক্তার জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করা।
Fssai license/ registration সংক্রান্ত আলোচনা করা হয়েছে এদিন।