গড়িয়াহাট বাজারে ইবি-র আচমকা অভিযান, বেশি দামে চিনি-পেঁয়াজ বিক্রির অভিযোগ
কলকাতার গড়িয়াহাট বাজারে আচমকা অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (ইবি)। মুদি, সবজি ও মাছের দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম খতিয়ে দেখেন আধিকারিকরা। চিনি ও পেঁয়াজ বেশি দামে বিক্রি হচ্ছে কি না, তা নিয়ে চলে নজরদারি। কয়েকজন বিক্রেতার কাছে পণ্য কেনার বিল চাওয়া হলেও তাঁরা তা দেখাতে পারেননি বলে অভিযোগ। বেশি দামে পণ্য বিক্রি ও সঠিক তথ্য দিতে না পারায় কয়েকজন বিক্রেতাকে সতর্ক করা হয়। আগামী দিনেও বাজারে নজরদারি চলবে বলে ইবি সূত্রে খবর।