আদিবাসী করম উৎসবের পদযাত্রায় থ্যালাসেমিয়া মুক্ত পরিবার গড়ার ডাক....
নিজস্ব প্রতিনিধি- উত্তর চব্বিশ পরগনা।
আদিবাসী করম উৎসব উপলক্ষ্যে এদিন উত্তর চব্বিশ পরগনা জেলার দমদম পুরসভার উনিশ নম্বর ওয়ার্ডের তিন নম্বর খলিসা কোটায় দুদিনের সর্বজনীন আদিবাসী করম উৎসব অনুষ্ঠানের সূচনা করেন অখিল ভারতীয় আদিবাসী বাসী বিকাশ পরিষদের দমদম শাখার সম্পাদক সুমরী ওরাং। করম গাছ সংগ্রহ করার সুসজ্জিত পদযাত্রায় রক্তের অভাবে আর মানুষের মৃত্যু নয় বাস্তবায়নের রাজ্য জুড়ে রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত লাইফ ডোনার্স ফ্যামিলির তরফে থ্যালাসেমিয়া মুক্ত পরিবার চাই এর দাবী ওঠে। বর্ধমানের বিকাশ মুন্ডালি, বাসন্তীর গনেশ সরদার, ক্যানিংয়ের কমল বিশ্বাস, তালদির সুদীপ দাস শঙ্কর ওরাং সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট জন উপস্থিত ছিলেন। আয়োজক কমিটির তরফে জানানো হয়েছে দুদিনের অনুষ্ঠানে রক্তদান শিবিরের মাধ্যমে শেষ হবে। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন লাইফ ডোনার্স ফ্যামিলির সম্পাদক বিনয় ভকত।