পড়ুয়ার আকাল, রাজ্যে বন্ধ হতে চলেছে ৯৩৩ স্কুল
রাজ্যে পড়ুয়ার সংখ্যা ধারাবাহিকভাবে কমে যাওয়ায় ৯৩৩টি প্রাথমিক, উচ্চ-প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল পাকাপাকিভাবে বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ হতে চলা স্কুলগুলির জমি, মাঠ ও অন্যান্য সম্পত্তির ভবিষ্যৎ ব্যবহার খতিয়ে দেখতে রাজ্য সরকারের তরফে বিশেষ কমিটি গঠন করা হচ্ছে।
জেলাশাসকদের নেতৃত্বে প্রতিটি জেলায় এই কমিটি গঠন করা হবে। স্কুলগুলির সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ৩০ দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধ স্কুলের জমি-মাঠ ও অন্যান্য সম্পত্তি সরকারের হাতে তুলে দেওয়ার প্রাথমিক পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন।
সরকারি সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে একাধিক স্কুলে পড়ুয়ার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। এমনকী, তৃণমূল কংগ্রেসের আমলে বহু স্কুলে পড়ুয়ার সংখ্যা ৫০-এর নিচে নেমে গিয়েছিল বলেও দাবি করা হয়েছে।