পলতার রেলস্টেশন সংলগ্ন বাজার এলাকায় বেশ কিছু দুষ্কৃতী টাকা তোলো বলে অভিযোগ। সেই টাকা না পেয়ে রবিবার বিকেলে স্থানীয় বেশ কয়েকজন দুষ্কৃতি ব্যবসায়ীদের উপর হামলা চালায় বলে অভিযোগ। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় এমনটি শারীরিকভাবে হেনস্তা করা হয় মহিলাদের গোটা ঘটনার বিষয়ে বলতে গিয়ে আক্রান্তরা জানান স্থানীয় এক দুষ্কৃতী এবং তার দল বল এই ঘটনার সঙ্গে যুক্ত এমনটি তারা অভিযোগ করেন স্থানীয় পৌর পিতা তৃণমূল কংগ্রেস নেতা প্রসুন সরকারের মদতে এই ঘটনা ঘটছে।