পুরুলিয়া ১: কালীপুজো ও বাঁধনা পরবে রঙিন পুরুলিয়া: মাটির খেলনার পসরায় জমজমাট হাট
কালীপুজো ও আসন্ন বাঁধনা পরবকে কেন্দ্র করে উৎসবের আমেজে মুখরিত হয়ে উঠেছে পুরুলিয়া শহর। গ্রামবাংলার মানুষের কাছে বছরের শ্রেষ্ঠ উৎসব হল এই 'বাঁধনা পরব'। এই পরবকে ঘিরে রয়েছে এক দীর্ঘ ঐতিহ্য, যেখানে মাটির তৈরি নানা রঙের খেলনা ও পুতুলের বিশেষ চাহিদা থাকে। গ্রামীণ ঐতিহ্যের সেই আবহ এবার ধরা পড়ল পুরুলিয়া শহরের হাট মোড় এলাকায়।