রঘুনাথপুর ২: মৌতড়ের কালীমন্দির ও মেলা প্রাঙ্গণ পরিদর্শন করলেন পুরুলিয়ার পুলিশ সুপার ও মন্ত্রী নদীয়ার চাঁদ বাউরী সহ অন্যান্যরা
শুক্রবার দুপুর আড়াইটা নাগাদ পুরুলিয়ার সেরা তথা রাজ্যের অন্যতম রঘুনাথপুর ২নম্বর ব্লকের মৌতড়ের জাগ্রত মা বড়কালীর মন্দির চত্বর ও মেলা প্রাঙ্গণ পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন পুরুলিয়ার পুলিশ সুপার কুমার সানি রাজ।এদিন তিনি এলাকার বাসিন্দা তথা রাজ্যের প্রতিমন্ত্রী নদী য়ার চাঁদ বাউরী রঘুনাথপুরের SDPO রোহেদ শেখ রঘুনাথপুর থানার আইসি অতনু সাঁতরা সহ অন্যান্য পুলিশ আধিকারিকদের সাথে নিয়ে মৌতড়ের কালীমন্দির চত্বর ও মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন ।