রঘুনাথপুর ২: বড়রা অঞ্চলের বড়াগড়িয়া গ্রামে আয়োজিত হল তৃণমূলের উন্নয়নের পাঁচালি কর্মসূচিতে মিছিল,পথসভা, সংলাপ
2026এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বৃহস্পতিবার বিকেলে পুরুলিয়ার রঘুনাথপুর 2নম্বর ব্লকের অন্তর্গত বড়রা অঞ্চলের বড়াগড়িয়া গ্রামের দূর্গামন্দিরের সামনে থেকে মন্ডল পাড়া পর্যন্ত মা মাটি মানুষের সরকারের 15বছরে উন্নয়নের খতিয়ান সাধারণ মানুষের কাছে তুলে ধরে প্রচার চালানো হয়।উন্নয়নের পাঁচালি নামে এই কর্মসূচিতে পুরুলিয়া জেলাজুড়ে ব্যাপক সাড়া পড়েছে।বৃহস্পতিবার বড়রা অঞ্চলে উন্নয়নের পাঁচালি কর্মসূচিতে মহিলাদের উপস্থিতির হার ছিল চোখে পড়ার মত।