মহারাষ্ট্রের পুনেতে পুরুলিয়ার বরাবাজার থানা এলাকার বাসিন্দা তথা পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতর খুনের ঘটনার প্রতিবাদে পুরুলিয়ার রঘুনাথপুর 2নম্বর ব্লকে তৃণমূলের পক্ষ থেকে শনিবার বিকেল 5টা নাগাদ চেলিয়ামাতে প্রতিবাদ মিছিল হয়।এদিন চেলিয়ামার পকোড়ি মোড় থেকে চেলিয়ামা বাসস্ট্যান্ড পর্যন্ত এই প্রতিবাদ মিছিল পরিক্রমা করে।উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী মীনু বাউরি,রঘুনাথপুর 2ব্লক তৃণমূলের সভাপতি গৌরাঙ্গ বাউরী সহ অন্যান্যরা।