পুরুলিয়া ১: বলরামপুর বিধানসভা ২ নম্বর মন্ডলে সাংগঠনিক বৈঠক ও গ্রাম উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা
বলরামপুর বিধানসভা ২ নম্বর মন্ডলের অন্তর্গত চাকলতোড় অঞ্চলে বুথ সভাপতিদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হলো। অঞ্চল ও বুথ স্তরে সংগঠনের সার্বিক কাজকর্ম সুসংহত করা এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিকে সাধারণ মানুষের কাছে সফলভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই বৈঠকের আয়োজন করা হয়। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন মন্ডল ২-এর সমস্ত শীর্ষস্থানীয় ও আঞ্চলিক নেতৃত্ব।