"বাইক না দিয়েই ১০২ জন গ্রাহকের নামে ব্যাংক থেকে লোন। ৭০ লক্ষ টাকার ব্যাংক প্রতারণা। পুরুলিয়ার আদ্রায় পরিচিত বাইক শোরুম 'Avisek Honda'-এর মালিককে অবশেষে দিতে হল বড় মাশুল। ১ কোটি ২৫ লক্ষ টাকার শোরুম ও জমি বাজেয়াপ্ত করল পুরুলিয়া জেলা পুলিশ। বাজেয়াপ্ত করা সম্পত্তি পরবর্তী সময়ে আইনানুগ প্রক্রিয়া মেনে নিলামে তোলা হবে।" সাংবাদিক সম্মেলনে জানালেন SP কুমার সানি রাজ।