গঙ্গাসাগর-এ ভোটের বাদ্যি বাজার আগেই দেওয়াল দখলের লড়াই। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে এখনও কয়েক দিন বাকি। তবে তার আগেই দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকে শুরু হয়ে গেছে নির্বাচনী উত্তাপ। প্রার্থী তালিকা প্রকাশ না হলেও রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই কোমর বেঁধে নেমে পড়েছে ময়দানে। বিশেষ করে দেওয়াল দখলকে কেন্দ্র করে শুরু হয়েছে জোরদার প্রস্তুতি।