পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার কুরাণ গ্রাম থেকে উদ্ধার প্রায় ৫০০ গ্রাম ওজনের ক্যামিলিয়ান। খবর পেয়ে বনদপ্তর এর কর্মীরা গিয়ে ক্যামেলিয়ান উদ্ধার করে নিয়ে আসে। জানাযায় কুরান গ্রামের বাসিন্দা কার্তিক পন্ডিতের বাড়িতে একটি পেয়ারা গাছে আজ এই ক্যামেলিয়নটিকে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তারপরে বনদপ্তরের কর্মীরা গিয়ে উদ্ধার করে নিয়ে আসে। তবে বনদপ্তর সূত্রে খবর ক্যামিলিয়ান এখন বিলুপ্তপ্রায় তাই ক্যামিলিয়ান দেখামাত্রই বনদপ্তরে খবর দিন।