📌 শিলচর মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে দালালির অভিযোগে দুই আটক
শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তের ব্যবস্থা করে দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে তাঁদের ঘুঙুর পুলিশ ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
অভিযোগ অনুযায়ী, এক প্রসূতি রোগীর পরিবারের কাছ থেকে দ্রুত রক্তের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে ৫,৫০০ টাকা দাবি করা হয়। টাকা লেনদেনের সময় হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে অভিযুক্ত দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করে।
তবে ধৃতদের দাবি, তারা রক্তের জন্য কোনো অর্থ দাবি করেননি; শুধুমাত্র চা-নাস্তার জন্য কিছু টাকা চেয়েছিলেন।
হাসপাতালের সুপার ডা. বিকাশ সান্যাল জানান, হাসপাতাল চত্বরে সক্রিয় দালালচক্রের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে। তিনি রোগীর পরিবার ও সাধারণ মানুষকে কোনো দালালের প্রলোভনে না পড়ে সরাসরি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান।
ঘটনার তদন্ত শুরু করেছে ঘুঙুর পুলিশ।
#Silchar #SilcharMedicalCollege #BloodBank #Cachar #Assam Healthcare Hospital CrimeNews BreakingNews BarakValley NewsUpdate বাংলা_খবর