বলরামপুর: শ্রদ্ধা ও ভক্তিতে মুখর বলরামপুরের রাধা গোবিন্দ মন্দির,জন্মাষ্টমীর রাতে হাজারো ভক্তের সমাগম
জন্মাষ্টমীর পুণ্য তিথিতে ভক্তি ও শ্রদ্ধার আবহে মুখরিত হয়ে উঠল বলরামপুর শহরের স্টেশন রোড সংলগ্ন ঐতিহাসিক রাধা গোবিন্দ মন্দির। রাতে মন্দির প্রাঙ্গণে ঢল নামে অগণিত ধর্মপ্রাণ ভক্তের। এক আবহমান লোকবিশ্বাস ও ঐতিহ্যকে পাথেয় করে মায়েরা তাঁদের স্নেহের সন্তানদের পরম আদরে ছোট্ট ‘গোপাল’ সাজিয়ে মন্দিরে নিয়ে আসেন। সন্তানের দীর্ঘায়ু, সুখ ও মঙ্গল কামনায় আকুল অন্তরে মায়েদের মন্দিরে পূজো দেন।