Install App
Login
HOME
Delhi
Haryana
Uttar Pradesh
Bihar
Chhattisgarh
Madhya Pradesh
Rajasthan
Jharkhand
Himachal Pradesh
Uttarakhand
Punjab
Andhra Pradesh
Telangana
Tamil Nadu
Karnataka
Maharashtra
Assam
West Bengal
Tripura
Gujarat
Odisha
Kerala
Jansamasya
News
पुलिस
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
बीजेपी
Gujarat
मुख्यमंत्री
Congress
Modi
Delhi
Viral
मारपीट
Crime
Dm
Up
अमित_शाह
Bollywood
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
उत्तरप्रदेश
Pmmodi
Rahulgandhi
यूपी
कानपुर
snewsbangka
আজ থেকে পশ্চিমবঙ্গে লাগু হল কেন্দ্রীয় স্বাস্থ্য যোজনা- আয়ুমান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা।
Vishnupur, Bankura
| Aug 17, 2026
MORE NEWS
মাত্র কয়েক ঘন্টার ভা*ঙনে গঙ্গাগর্ভে তলিয়ে গেল ৪০-৫০টি পরিবারের ঘরবাড়ি।
Vishnupur, Bankura | Aug 17, 2026
মহান দেশনায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসুকে নিয়ে কুরু*চিকরতার তীব্র প্রতিবাদ জানিয়ে ২৪ ঘন্টার মৌন অনশন কর্মসূচি পালন।
Vishnupur, Bankura | Aug 17, 2026
মাত্র কয়েক ঘন্টার ভাঙনে গঙ্গাগর্ভে তলিয়ে গেল ৪০-৫০টি পরিবারের ঘরবাড়ি। চোখের সামনে ঘরবাড়ি সহ সর্বস্ব নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় চরম অসহায় পরিস্থিতিতে পড়ে, সরকারি উদাসীনতায় একরাশ ক্ষোভ উগড়ে দিলেন মালদার রতুয়া-১নং ব্লকে ভাঙন দুর্গতরা। জানা গেছে, গত কদিন ধরেই মালদায় কমছে গঙ্গার জলস্তর। আর জলস্তর কমতে শুরু করতেই মালদার রতুয়া-১ ব্লকের মহানন্দটোলা এলাকায় ভয়াবহ নদীভাঙন শুরু হয়েছে। রবিবার সকাল থেকে মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের জিতুটোলা গ্রামে আচমকাই শুরু হয় ভাঙন। মুহূর্তের মধ্যে গঙ্গার গ্রাসে চলে যায় গ্রামের প্রায় ৪০ থেকে ৫০টি বাড়ি। ভাঙনের আতঙ্কে ঘরছাড়া হতে শুরু করেন এলাকার বহু পরিবার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল থেকেই গঙ্গার পাড়ে ফাটল দেখা দিতে শুরু করে। এরপর আচমকা নদীগর্ভে চলে যেতে থাকে একের পর এক বসতবাড়ি। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে, আতঙ্কিত গ্রামবাসীরা ঘরবাড়ি থেকে প্রয়োজনীয় জিনিসপত্র, আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী বের করে নিরাপদ জায়গায় সরিয়ে নিতে শুরু করেন। চোখের সামনে বসতবাড়ি নদীগর্ভে তলিয়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েন অনেকেই।ভাঙনের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় পৌঁছায় ব্লক প্রশাসন ও পুলিশ। পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি দুর্গত পরিবারগুলিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। তারা ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গঙ্গার জল কমার সঙ্গে সঙ্গেই আচমকা ভাঙন শুরু হয়েছে। আগে থেকেই নদীভাঙনের আশঙ্কা থাকলেও এদিনের মতো দ্রুতগতিতে ভাঙন তারা আগে দেখেননি। কয়েক ঘণ্টার মধ্যেই বহু পরিবার সর্বস্ব হারিয়েছে বলে দাবি স্থানীয়দের। এলাকায় এখনও ভাঙন অব্যাহত থাকায় আতঙ্ক আরও বেড়েছে। নতুন করে আরও বাড়িঘর নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কা করছেন বাসীন্দারা। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। দুর্গতদের নিরাপদ আশ্রয়, প্রয়োজনীয় ত্রাণ এবং অন্যান্য সরকারি সহায়তার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে। আচমকা নদীর গ্রাসে বসতবাড়ি হারিয়ে এখন অনিশ্চিত ভবিষ্যতের মুখে জিতুটলা গ্রামের বহু পরিবার।
Vishnupur, Bankura | Aug 17, 2026
রানীগঞ্জের জুতোপ্রেমীদের জন্য সুখবর! নতুন ঠিকানায়, নতুন সাজে এবং নতুন কালেকশন নিয়ে রানীগঞ্জে পথচলা শুরু করল বিশ্বস্ত জুতোর ব্র্যান্ড বাটা।
Vishnupur, Bankura | Aug 16, 2026