বলরামপুর: রেললাইনে জখম যুবককে উদ্ধার করে মানবিকতার নজির, মালগাড়িতে করে আনা হলো স্টেশনে,পাঠানো হলো পুরুলিয়া মেডিক্যালে
রেল লাইনের উপর পড়ে থাকা জখম যুবককে চিকিৎসার জন্য বাঁশগড় হাসপাতালে নিয়ে এলেন বরাভূম স্টেশনের রেল কর্মী, RPF এবং GRP সিভিক। রেল সূত্রে জানা গেছে শুক্রবার সকালে জখম ওই যুবককে দক্ষিণপূর্ব রেলের আদ্রা চান্ডিল শাখার নিমডি ও চান্ডিল রেল স্টেশনের মধ্যবর্তী এলাকায় রেললাইনের উপর পড়ে থাকতে দেখেন এক মাল গাড়ির চালাক ও গার্ড । তাদের তৎপরতায় ওই যুবককে উদ্ধার করে ওই মালগাড়িতেই বরাভূম স্টেশনে আনা হয়।