কাশীপুর: জলাজমি ভরাট করে মুখ্যমন্ত্রীর সভাস্থল,আইনকে বুড়ো আঙুল দেখিয়ে কাশিপুরে তৃণমূলের সভা অভিযোগ BJP নেতার
জলাজমি ভরাট করে মুখ্যমন্ত্রীর সভাস্থল! আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সভা করছেন তৃণমূল নেত্রী, অভিযোগ বিজেপির। প্রতিবাদে নির্বাচনের দ্বারস্থ হচ্ছে বিজেপি, জানালেন দলের জেলা নেতা স্বপন চৌধুরী। তিনি বলেন, ২৮শে মার্চ কাশিপুরে দলীয় সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী। তাঁর সভাস্থলটি এলাকার মানুষের কাছে পুকুর হিসাবে পরিচিত। মাস ছয়েক আগে কাশিপুরের তৃণমূলের নেতারা সেই পুকুর ভরাট করেছে। আইন ভেঙে জমির চরিত্র বদল করেছে। সেই অবৈধ কাজকে বৈধতা দিচ্ছেন তৃণমূল নেত্রী। নির্বাচন কমিশন কীভ