বলরামপুর: প্রশাসনের নাকে ডগায় জুয়ার আসর বলরামপুরের ঐতিহ্যবাহী ঝুলন মেলায়
পুরুলিয়া জেলা তথা বলরামপুরের ঐতিহ্যবাহী ঝুলন মেলায় রমরমিয়ে চলছে জুয়ার আসর! নির্বিকার পুলিশ প্রশাসন। গত ২৩শে আগস্ট সরকারি জায়গায় চলা এই মেলার শুভ সূচনা করেছিলেন বলরামপুরের বিধায়ক।এই মেলায় বসার জন্য মিনাবাজার ব্যাবসায়ীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেন মেলা কমিটি। সেই মেলায় জুয়ার আসার বসায় পুলিশ প্রশাসন ও মেলা কমিটির ভূমিকা প্রশ্নের মুখে।