আট বছর আগের ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা ধর্মনগর হাসপাতালে চিকিৎসাধীন !!
পূর্ব ফুলবাড়িতে আট বছর আগের ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের অভিযোগ উঠেছে। ঘটনায় শুক্কুরজান বিবি গুরুতর আহত হয়ে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।অভিযোগ, টাকা ফেরত না দেওয়াকে কেন্দ্র করে মৃতদেহ দাফনের সময় উত্তেজনা ছড়ালে জাকির হোসেনের ভাইসহ কয়েকজন তাঁর উপর হামলা চালান। স্বর্ণের চেইন ও মোবাইল নিয়ে যাওয়ারও অভিযোগ করেছেন তিনি। ঘটনায় চুরাইবাড়ি থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
#dharmanagar #kanchanpur #panisagar #Kadamtala #kailashahar #churaibari #BreakingNews #khowai #agartala #tripura