কাঞ্চনপুরে MMF gym-এদ প্রথম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে শিল্পীদের নৃত্য পরিবেশনার কিছু মুহুর্ত। । part 2
গত এক বছর ধরে কাঞ্চনপুরের শরীরচর্চাপ্রেমীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে মার্শাল মাসল ফ্যাক্টরি নামক জিম সেন্টার। শরীরচর্চার পাশাপাশি সুস্থ ও স্বাস্থ্যকর জীবনযাপনের প্রতি তরুণ প্রজন্মকে উৎসাহিত করে আসছে এই প্রতিষ্ঠান।
শনিবার সন্ধ্যায় কাঞ্চনপুর টাউন হলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয় মার্শাল মাসল ফ্যাক্টরির প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান। অনুষ্ঠানে জিমের সদস্য, অভিভাবক ও বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে ছিল নৃত্য,সংগীত পরিবেশনের আয়োজন। পাশাপাশি শিল্পীদের পুরস্কার বিতরণও করা হয়।
#dharmanagar #kanchanpur #panisagar