রাস্তার ইট বাড়িতে নেওয়া নিয়ে বচসা থেকে মারপিট, আহত ৪৬ বছরের মহিলা ! ঘটনা ধর্মনগরের কলেজরোড ব্রিজ সংলগ্ন মোকামপাড়া এলাকায় ।।
ধর্মনগরের কলেজরোড ব্রিজ সংলগ্ন মোকামপাড়া এলাকায় রাস্তা মেরামতের জন্য আনা ইট বাড়িতে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে বিবাদ ও মারধরের অভিযোগ উঠেছে। ঘটনায় আহত হয়েছেন লিলা বেগম (৪৬)।পরিবারের অভিযোগ, আকুল মিয়া, মুন্না মিয়া ও মামন মিয়া তাঁকে মারধর করেন। পরে ধর্মনগর দমকল কর্মীরা তাঁকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমেই নিশ্চিত হবে।
#dharmanagar #kanchanpur #panisagar #Kadamtala #kailashahar #churaibari #BreakingNews #khowai #agartala #tripura