শান্তিপুরে মাটিকাটা ট্রাক্টর এবং মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ। দুমড়ে মুচড়ে গেল বাইকের সামনের চাকা। অল্পের জন্য প্রাণের রক্ষা এক বৈষ্ণবের
মাটিকাটা ট্রাক্টরের সঙ্গে বাইকের মুখোমুখি ধাক্কা। দুমড়ে মুচড়ে গেল মোটরবাইকের সামনের চাকা। অল্পের জন্য প্রাণে রক্ষা এক বৈষ্ণবের। ঘটনাটি শান্তিপুর থানার অন্তর্গত বানক থেকে কন্দখোলা যাওয়ার রাস্তায়। জানা যায় গতকাল একটি ট্রাক্টর মাটি নিয়ে যাতায়াত করছিল, যখন ওই ট্রাক্টরটি তিন নম্বর গেট যাওয়ার রাস্তায় মধুকন কোম্পানির পাশে রাস্তার ব্যাক ঘুরছিল ঠিক তখনই উল্টো দিক থেকে মোটরসাইকেল নিয়ে আসছিল একজন বৈষ্ণব। তখনই আচমকা ঐ ট্রাক্টরের সামনে পড়ে যায় মোটরবাইকটি। ট্রাক্টরের আঘাতে মোটর বাইকের সামনের চাকা দুমড়ে মুচড়ে যায়। ছিটকে পড়ে যায় ওই বাইক আরোহী। তবে শরীরে জটিল কোন আঘাত লাগেনি। দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য চাঞ্চল্যের সৃষ্টি হয় ঘটনাস্থলে।