কলকাতা বিমানবন্দরে আবারো সোনা উদ্ধার ৭০ গ্রামের বেশি সোনা উদ্ধার আবার।
#বিস্তারিত:কলকাতা বিমানবন্দরে আবারও সোনা উদ্ধার ৭০ গ্রামের বেশি সোনা উদ্ধার। ব্যাংকক থেকে রবিভূষণ তিওয়ারি কলকাতায় সোনা পাচার করার উদ্দেশ্যে সোনা নিয়ে আসে এমনকি বিমানবন্দরের বাইরে চলে আসে বিমান থেকে নেমে এর পরেই nscbi থানার পুলিশ আগে থেকে খবর পেয়েই তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী ক্ষেত্রে তার কাছ থেকে সোনা উদ্ধার হয়। গত সোমবার কলকাতা বিমানবন্দরে ৩০০ গ্রাম সোনা উদ্ধার হয়েছিল সেই ব্যক্তি ও ব্যাংকক থেকে পাচার করে কলকাতায় নিয়ে আসছিল তাকে পুলিশ কোথাও গ্রেফতার করে তার পরবর্তী ক্ষেত্রে জিজ্ঞাসাবাদ করেই তথ্য পায় রবিভূষণ তিওয়ারির এরপরেই পুলিশের পক্ষ থেকে এয়ারপোর্টে আগে থেকে উপস্থিত থাকে বিমানবন্দর থেকে বেরোতেই তাকে গ্রেফতার করে। এর পিছনে একটি বড়সড় চক্র কাজ করছে এমনটা পুলিশ জানতে পেরেছে অভিযুক্তদেরকে জিজ্ঞাসাবাদ করে। বেশ কিছু শুল্ক দপ্তরের আধিকারিকরা যোগসূত্র পাচ্ছে পুলিশ। এইভাবেই বিপুল পরিমাণ সোনা ব্যাংকক থেকে কলকাতায় পাচার করা হতো।