কুমারগ্রাম: উত্তর কামাখ্যাগুড়িতে কাকাকে বাবা বানিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে
উত্তর কামাখ্যাগুড়িতে কাকাকে বাবা বানিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। মিঠুন বিশ্বাস নামে ওই যুবক উত্তর কামাখ্যাগুড়ি মৌজার ১০/১৬৪ নম্বর বুথের ভোটার। তার কাকা চন্দন বিশ্বাসও একই বুথের ভোটার। এই বিষয়ে শনিবার প্রতিক্রিয়া দিলেন স্থানীয় তৃণমূল ও বিজেপি নেতৃত্ব। অভিযোগ, প্রায় দুই দশক আগে বাংলাদেশ থেকে মিঠুন এখানে আসে। তার বাবা-মা দু'জন আগেই প্রয়াত হয়েছেন। ভোটার তালিকায় নাম তোলার জন্য কাকার নথিপত্র ব্যবহার করে সে।