সরশুনা থানা এলাকায় চোরাই গ্যাসের কারবারে হানা, বিপুল সিলিন্ডার বাজেয়াপ্ত
নিজস্ব সংবাদদাতা, সরশুনা: সরশুনা থানা এলাকায় দীর্ঘদিন ধরে রমরমিয়ে চলছিল চোরাই গ্যাসের অবৈধ ব্যবসা। গোপন সূত্রে খবর পেয়ে তদন্তকারী অফিসাররা অভিযান চালান।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকার একটি গোডাউনে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুত করে কালোবাজারি চলছিল। খবর পেয়েই সরশুনা থানার তদন্তকারী অফিসাররা ওই গোডাউনে হানা দেন।
অভিযানে ওই গোডাউন থেকে বিপুল সংখ্যক গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে। কীভাবে, কোথা থেকে এই সিলিন্ডারগুলি আনা হচ্ছিল, তার তদন্ত শুরু করেছে পুলিশ।
এই ঘটনায় কেউ গ্রেফতার হয়েছে কিনা এবং বাজেয়াপ্ত সিলিন্ডারের সঠিক সংখ্যা কত, তা এখনও পুলিশের তরফে জানানো হয়নি। গোটা চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
#Behala #kolkata #sorshuna