কুমারগ্রাম: বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে কুমারগ্রামে BJP-র 'পরিবর্তন সভা' অনুষ্ঠিত হল
বুধবার কুমারগ্রাম ব্লকের কুমারগ্রামে বিজেপির পরিবর্তন সভা অনুষ্ঠিত হল। জানা গিয়েছে, এদিনের পরিবর্তন সভায় উপস্থিত ছিলেন বিজেপির আলিপুরদুয়ার জেলা কমিটির সদস্য লুইস কুজুর, দলের কুমারগ্রাম-২ নম্বর মণ্ডল সভাপতি নলিত দাস সহ অন্যরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতি ও ব্যর্থতা তুলে ধরেন বিজেপি নেতৃত্ব। দুর্নীতি সহ নানা ইস্যুতে তৃণমূলকে তুলোধনা করা হয়। আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপিকে ক্ষমতায় আনার আবেদন জানানো হয়।