সামাজিক ভাতা নিয়ে সরকারের তালবাহানার বিরুদ্ধে, দেশের সর্বোচ্চ আদালতের রায় মেনে অঙ্গনোয়াড়ি কর্মী ও সহায়িকাদের নিয়মিতকরন, পেনশান ও গ্রেচ্যুইটি প্রদান, অঙ্গনোয়াড়ি সেন্টারগুলির পুষ্টিকর খাদ্যের বিল সময়মত প্রদান, উপযুক্ত ভাতা প্রাপকদের নতুনভাবে ভাতা দেওয়া সহ ৪দফা দাবীতে গোমতী জেলা সমাজ শিক্ষা দপ্তরে গণডেপুটেশন দিল CPI(M) উদয়পুর মধ্য অঞ্চল কমিটি।
সকাল ১১:৩০টায় জামতলা পার্টি অফিস থেকে মিছিল করে গনডেপুটেশান দেওয়া হয়।
ডেপুটেশনে অঞ্চল সম্পাদক প্রদীপ সাহার নেতৃত্বে ৫জনের প্রতিনিধিদল দপ্তরের আধিকারীকের সাথে সাক্ষাৎ করে স্মারকলিপি তুলে দেন। প্রতিনিধিদলে ছিলেন কুরপান খাদিম, দিলীপ সরকার, নেহেরুন্নেসা বেগম, রুবি দাস।
গণডেপুটেশনে সভায় আলোচনা করেন CPIM উদয়পুর মহকুমা সম্পাদক দিলীপ দত্ত ও অঞ্চল সম্পাদক প্রদীপ সাহা।
সভায় সভাপতিত্ব করেন পার্টি নেতা রনজিত নাগ।
এই গুরুত্বপূর্ণ কর্মসূচী নিয়ে উদয়পুরে দারুন সাড়া পরিলক্ষিত হয়।