বেঙ্গালুরুতে বসে সামাজিক মাধ্যমে পোস্ট করে পুলিশকে বদনাম করার চেষ্টা! দুর্গাপূজার পাস বিক্রি করা হচ্ছে বলে পোস্ট করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে উদয়পুরের বর্মাবাড়ির বাসিন্দা ২২ বছর বয়সি আনন মজুমদারের বিরুদ্ধে। তাঁর করা পোস্টকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়। বিষয়টি যাচাই করে মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় জানান, পাস বিক্রির অভিযোগের কোনও ভিত্তি নেই। এই ঘটনায় অভিযোগের সঙ্গে যুক্ত দুই ব্যক্তিকে ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পুলিশের বক্তব্য অনুযায়ী, পাস বিক্রি সংক্রান্ত অভিযোগটি ভিত্তিহীন। সামাজিক মাধ্যমে এই পোস্টকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে।
Amarpur, Gomati | Oct 16, 2026