আজ শেষ রাতে সুনামুরা থানার অন্তর্গত মধুবন কলেজ চৌমোনিতে একটি অটো গাড়িকে আটক করা হয় যার নম্বর No-TR-07B-2981 এবং এই গাড়ি থেকে উদ্ধার করা হয় সর্বমোট ১৪৩ টি নিষিদ্ধ এসকফ সিরাপ বোতল সেইসঙ্গে গাড়ির চালকসহ মোট দুইজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ভারতীয় ১৩৩০/- টাকা, যা এই নিষিদ্ধ মাদকদ্রব্যের ব্যবসার টাকা বলে অনুমান এবং তাদের স্মার্ট মোবাইল ফোন সেইসঙ্গে তাদের ডকুমেন্ট উদ্ধার করা হয় এই নিয়ে সুনামুরা থানাতে তাদের বিরুদ্ধে একটি এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়। এই মামলার সূত্র ধরেই আজ সকাল নাগাদ আরো দুইজন ড্রাগস স্মাগ্লারকে গ্রেফতার করা হয় তাদের বাড়ি থেকেই। আজ উনাদের মামা আদালতে তিন দিনের পুলিশি সীমানের প্রার্থনা করে চালান করলে মহামান্য আদালত কেস ডাইরি দেখে তাদের তিন দিনের পুলিশ রিমান্ডের আবেদন মঞ্জুর করে। এখন বর্তমানে সুনামুরা থানাতে সোনামুড়া থানার বিশেষ পুলিশের ইন্টাররোগেশন টীম তাদের জিজ্ঞাসাবাদ করে যাচ্ছে এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে কিছু নাম নথিভুক্ত পেয়েছে এবং এগুলি পুঙ্খানুপুঙ্খভাবে বিচার-বিশ্লেষণ করা হচ্ছে এবং আশা করা হচ্ছে ওই এলাকা থেকে আরো বড় মাপের ড্রাগনেররা উপযুক্ত প্রমাণের ভিত্তিতে তাদেরকেও গ্রেফতার করা হবে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে তাদের স্মার্ট মোবাইল থেকে আরো অনেক কিছু তথ্য পাওয়া যায় যেগুলি অন্যান্য ড্রাগস-মাগ্লারের সঙ্গে যুক্ত থাকার অনুমান করা যাচ্ছে।
Amarpur, Gomati | Oct 12, 2026