বলরামপুর: নদীর জল দূষনের অভিযোগ সোনার বাংলা হোটেলের বিরুদ্ধে,নদী বাঁচাতে আন্দোলনের হুঁশিয়ারি পোনবাদ গ্রামবাসীর
বলরামপুরের পোনবাদ গ্রামের পাশে থাকা ‘সোনার বাংলা’ হোটেল থেকে বাথরুমের দূষিত ও নোংরা জল সরাসরি নদীতে ফেলার অভিযোগে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় পোনবাদ গ্রামবাসী । স্থানীয় বাসিন্দা পূর্ণিমা কিস্কু, যোগ্যেশ্বর মরমু, কার্তিক কিস্কুরা জানান,হোটেল কর্তৃপক্ষকে ল্যাটরিন চেম্বারের জল এবং অন্যান্য দূষিত জল নদীতে ছাড়ার বিষয়ে বারবার আপত্তি জানানো সত্ত্বেও তারা কোনো কর্ণপাত করছে না। নিয়ে তারা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন।