নিতুড়িয়া: নিতুড়িয়াতে আবগারি দফতরের অভিযান,২৮লিটার অবৈধ মদ ও ২৪০
লিটার তরল সহ মদ তৈরির বিভিন্ন উপকরণ বাজেয়াপ্ত করল
পুরুলিয়ার নিতুড়িয়া সার্কেলের আবগারি দফতর অবৈধ ভাবে মদ তৈরি ও বিক্রি করার বিরুদ্ধে বুধবার অভিযান চালায় নিতুড়িয়া থানার বিভিন্ন গ্রামে গ্রামে। নিতুড়িয়া থানার অন্তর্গত ভুরকুন্ডাবাড়ি, তাঁতলই, মনগ্রাম,গুন্ডলুভিটা,কেলিয়াবালি সহ বিভিন্ন গ্রামে গ্রামে অভিযান চালায়। ২৮লিটার অবৈধ মদ ও মদ তৈরির উপকরণ ২৪৯লিটার তরল সহ মদ তৈরির করার জন্য অ্যালুমিনিয়ামের হাঁড়ি ২টি,মহুল ৮কেজি,বাখর ১কেজি বাজেয়াপ্ত করে প্রচুর অবৈধ মদ তৈরির উপকরণ নষ্ট করে দেয়।