সাংবাদিককে মারধরের ঘটনায় তৃণমূলের জেলা পরিষদ সদস্য নজরুল বিশ্বাস কে তিন দিনের পুলিশ হেফাজত করলো আদালত। ২০২৩ সালে পঞ্চায়েত ভোটের পর ধুবুলিয়া এক নম্বর পঞ্চায়েতের বোর্ড গঠনের দিন, ১০ই আগষ্ট ২০২৩ এক সাংবাদিককে মারধর করা হয় বলে অভিযোগ করেন এ এন আই এর সাংবাদিক অর্ক দাস। অভিযোগ সেই সময় বোর্ড গঠনেরূ পরেই ধুবুলিয়া পঞ্চায়েত অফিস থেকে বেরিয়ে আসার সময় বলপূর্বক তৎকালীন বিজেপির পঞ্চায়েত প্রধান গৌতম সরকারকে এক প্রকার বলপূর্বক জোরজবস্তি করে কিডন্যাপ করে , সেই সময় খবর করতে গিয়ে আক্রান্ত হয় রামধনু টিভির সাংবাদিক অর্ক দাস। নতুন সরকার গঠনের পর এই কেসটি রি-ওপেন হয়, তারই পরিপ্রেক্ষিতে আজ নজরুল বিশ্বাসকে তদন্তের জন্য তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। সাংবাদিক সমাজের পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জেলার সাংবাদিকরা।