বলরামপুর: বলরামপুর আন্ডার পাশের অদূরে দুটি লরির মুখোমুখি সংঘর্ষ জখম দুই লরি চালক
জামশেদপুর পুরুলিয়া ১৮ নং জাতীয় সড়কের বলরামপুর আন্ডার পাশের অদূরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। ঘটনার বিবরণে জানা যায়, বিকেল আনুমানিক ৫টার দিকে পুরুলিয়া ও টাটার দিক থেকে আসা দুটি লরি একটি ট্রেলার ও অন্যটি ১২ চাকার ট্রাক -এর মধ্যে প্রচণ্ড সংঘর্ষ হয়। বিকট শব্দে মুখোমুখি ধাক্কা লাগার ফলে দুটি গাড়িই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং একটি লরির সামনের অংশ একেবারেই দুমড়ে-মুচড়ে যায়।