বলরামপুর: বলরামপুরের খানকা আশ্রমে ৫১তম উরুশ উৎসব, ধর্মের ভেদাভেদ ভুলে সম্প্রীতির মহামিলন
পুরুলিয়ার বলরামপুর মুরাদগঞ্জ খানকা আশ্রমে দীর্ঘ ৫১ বছর ধরে পালিত হচ্ছে উরুশ উৎসব। 'ভোলা বাবা'র (মহম্মদ সফি) স্মরণে আয়োজিত এই উৎসবে হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষ অংশ নেন। গাগর শরিফ, চাদর চড়ানো, পাদুকা পুজো, কাওয়ালি ও মহা-প্রসাদ বিতরণের মাধ্যমে এটি সর্বধর্ম সমন্বয় ও সম্প্রীতির এক অনন্য নজির গড়েছে