হাওড়া রিভারফ্রন্ট উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের জন্য ছিলনা নির্দিষ্ট বসার ব্যবস্থা। প্রতিবাদে মাটিতেই বসে পড়লেন সাংবাদিকরা। ‘স্মার্ট সিটি’র এই আনস্মার্ট ব্যবস্থাপনা নজরে পড়ে মুখ্যমন্ত্রীর। ওনার হস্তক্ষেপেই অবশেষে চেয়ার জুটলো সাংবাদিকদের। অবশেষে মুখ্যমন্ত্রীর অনুরোধে চেয়ারে বসেন সাংবাদিকরা। প্রশ্ন হলো নেতা আমলাদের জন্য ভিআইপি ব্যাবস্থা থাকলেও সাংবাদিকদের জন্য কয়েকটি চেয়ার রাখাও কি এত কঠিন ছিলো আয়োজকদের জন্য ? নাকি সাংবাদিক বান্ধব মুখ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিকদের দূরত্ব তৈরী করতেই এই আমলা তান্ত্রিক অবহেলা ? কথায় বলা হয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ কিন্তু আশ্চর্য বিষয় এই স্তম্ভদের জন্য বহু অনুষ্ঠানে মিনিমাম চেয়ারটুকুও জোটেনা ?
Udaipur, Gomati | Sep 22, 2026