গতকাল উদয়পুর খিলপাড়া সুখ সাগর জলা সমবায় সমিতির অফিস গৃহে দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত হয়েছেন মানিক খাদিম। এই নিয়ে সি পি আই এম এল এর পক্ষ থেকে মঙ্গলবার সিপিআইএম এর অফিস কক্ষে এক সাংবাদিক সম্মেলন করা হয়। জানা যায় রাধা কিশোরপুর থানার এক সাব-ইন্সপেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর এর সামনে মানিক খাদিম এর উপর আক্রমণ করা হয়েছে। এই সম্পূর্ন ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন পার্থ কর্মকার।
Udaipur, Gomati | Sep 22, 2026