বলরামপুর: আদিবাসীদের ওপর অত্যাচার ও জনপ্রতিনিধিদের নীরবতার প্রতিবাদে বলরামপুরে সেঙ্গেল অভিযানের মিছিল
আদিবাসীদের প্রতি কুরুচিকর মন্তব্য এবং আদিবাসী নারী ও নাবালিকাদের ওপর ধর্ষণ-খুনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাল 'আদিবাসী সেঙ্গেল অভিযান'।শুক্রবার বিকাল চারটা নাগাদ বলরামপুর ব্লক কমিটির উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ মিছিলে সংগঠনের সদস্যদের সঙ্গে স্কুল ছাত্রছাত্রীরা হলুদ পতাকা ও ব্যানার হাতে অংশ নেন। মিছিলটি বেড়মা তিলকা চক থেকে শুরু হয়ে বলরামপুর বাসস্ট্যান্ডে তিলকা মুর্মুর মূর্তির পাদদেশে শেষ হয়।