জলপাইগুড়ি: জলপাইগুড়ির করলা সেতু দীর্ঘদিন পর চালুর পথে, যানজট কমার আশায় শহরবাসী
জলপাইগুড়ির রবীন্দ্রভবনের সামনে দীর্ঘদিন বন্ধ থাকা করলা সেতু আবার চালু করার উদ্যোগ নিয়েছেন বিজেপি বিধায়ক অনন্তদেব অধিকারী। প্রথম ধাপে হাঁটা ও বাইক চলাচলের ব্যবস্থা তৈরি করা হবে। সেতু চালুর ফলে শহরের যানজট কমবে বলে আশা করা হচ্ছে।